২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৯ এপ্রিল, ২০২৬; ঝড়বৃষ্টি অতীত। রাজ্যে এ বার ধীরে ধীরে বাড়বে গরম। আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে পাঁচটি জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কতা জারি করে দিয়েছে।

চৈত্রের শুরুতে কালবৈশাখীর যে দাপট দেখা গিয়েছিল, আপাতত আর তার সম্ভাবনা নেই।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুকনো ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই অন্তত সোমবার পর্যন্ত।

সোমবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের পাঁচ জেলায় গরমের সতর্কতা জারি করা হয়েছে। সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান।

তবে একই সঙ্গে এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার সেই সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










