২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৪ এপ্রিল, ২০২৬ ; পুলকার বন্ধ। রাস্তায় সরকারি-বেসরকারি বাসেরও আকাল। ফলে শুক্রবার সকালে স্কুলে পৌঁছোতে কালঘাম ছুটলো পড়ুয়াদের। বেশিরভাগ ছাত্র ছাত্রীরই হল লেট।

সোমবার থেকে সমস্ত স্কুলবাস এবং পুলকারই ভোটের কাজে চলে যাবে।

ফলে সমস্যা আরও বাড়বে। সেকথা মাথায় রেখেই ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়ার সমস্যা এড়াতে সোমবার থেকে কলকাতার বেশিরভাগ স্কুলই অনলাইনে ক্লাস চালু করছে।

ভোটের ফলাফলের দিন মানে ৪ মে পর্যন্ত এভাবেই ক্লাস হবে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।









