স্বপ্না বর্মনের বাড়িতে আগুন, ‘রাজনীতিতে আসাই ভুল ছিল’, আক্ষেপ সোনাজয়ী অ্যাথলিটের

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৫ই মে, ২০২৬ ;  ছাব্বিশের ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী তথা এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ড।

শুক্রবার রাতের অন্ধকারে রাজগঞ্জের তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়।

যদিও পুলিশ ও দমকল বাহিনী খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, বাড়িটিতে কেউ থাকতেন না। তাই বড় বিপদ এড়ানো গিয়েছে।

তবে, কীভাবে আগুন লাগল, তা এখনও অজ্ঞাত। এর নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেছেন স্বপ্না বর্মন।

সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে কাঁদো কাঁদো গলায় তাঁর আক্ষেপ, ‘‘রাজনীতিতে আসাই ভুল ছিল।”  শনিবার তিনি এফআইআর দায়ের করবেন বলে জানিয়েছেন।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें