সায়নীর সঙ্গেও আমার কথা হয়েছে, কারও সঙ্গেই দ্বন্দ্ব বা বিবাদে জড়াতে চাই না ; বলছেন নবনীতা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ / নিজস্ব সংবাদদাতা/ ১৬ই মে, ২০২৬; গতকাল শুক্রবার মাঝরাত থেকে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ বনাম অভিনেতা জীতু কমলের তরজা জারি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, সায়নীর থেকে তিনি ‘হুমকি’ বার্তাও পেয়েছেন। এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হতে পাল্টা দেন তৃণমূল সাংসদও।

এরই মাঝে উঠে আসে ২০২২-এ জীতু এবং তাঁর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের সঙ্গে ঘটা দুর্ঘটনার কথাও।

এই তর্ক-বিতর্কের মাঝে প্রায় তিন বছর পরে আবার একসঙ্গে দেখা যায় জীতু এবং নবনীতাকে। ২০২২ সালে কী ঘটেছিল? বিরাটি থেকে সোদপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিলেন যুগলে।

একটি পণ্যবাহী গাড়ি তাঁদের গাড়িকে ধাক্কা মারলে তাঁরা নিমতা থানায় অভিযোগ জানাতে যান। সেখানে তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ।

এমনকি থানার সামনেই নাকি তাঁদের খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। পুরোনো ঘটনা ফের প্রকাশ্যে আসা নিয়ে তৈরি হচ্ছে বিতর্ক।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें