সন্দীপ ঘোষকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২২শে মে, ২০২৬ ; এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি নিয়েও শোরগোল। বাড়ির একাধিক জায়গায় হয়েছে অবৈধ নির্মাণ।

সেটাকেই বেআইনি ঘোষণা করল কলকাতা পৌরসভা। কলকাতা পুরসভার নকশার অনুমোদনের বাইরে গিয়ে একাধিক নির্মাণ করা হয়েছে বলে জানানো হল পুরসভার তরফে।

তাঁর ও তাঁর স্ত্রী ডাক্তার সঙ্গীতা ঘোষের মালিকানাধীন একটি বাড়ির ছাদে তৈরি হওয়া বেআইনি ‘পারগোলা’ আগামী ৪৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন পুরসভার স্পেশাল অফিসার (বিল্ডিং) এস বোরাল।

বেলেঘাটার ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ৮৩ নম্বর বদন রায় লেনের ওই বাড়িটির বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ করেছিলেন অংশুমান সরকার নামের এক জনৈক ব্যক্তি।

সেই অভিযোগের ভিত্তিতেই চলে শুনানি। গত ১৪ মে হওয়া শুনানির পর এই ভাঙার নির্দেশ জারি করা হয়েছে। সূত্রের খবর মামলার শুনানিতে সন্দীপ ঘোষ স্বীকার করে নেন যে পারগোলাটি বাড়ির কমপ্লিশন প্ল্যান-এ ছিল না।

এরপরই কলকাতা পুরসভার স্পেশাল অফিসার (বিল্ডিং) স্পষ্ট নির্দেশ দেন ৪৫ দিনের মধ্যে ছাদের ওই বেআইনি অংশটি সম্পূর্ণভাবে সরিয়ে দিতে হবে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें