২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২১ শে মে, ২০২৬; আদালতে আপাতত স্বস্তি পেলেন রাজারহাট-গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী।

শুক্রবার কলকাতা হাই কোর্ট মৌখিক নির্দেশে জানিয়েছে, আগামী ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না অদিতি এবং দেবরাজকে। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি।তাই, ১৯ জুন পর্যন্ত দু’জনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

শুক্রবার হাই কোর্টে অদিতি এবং দেবরাজের হয়ে সওয়াল করেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য।

রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার তাঁর সওয়ালে জানান, নির্বাচনের আগে অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন অদিতি এবং দেবরাজ।

নির্বাচনী হলফনামায় সম্পত্তির পরিমাণ কম দেখানোর জন্যই এই কাজ করা হয় বলে রাজ্যের তরফে জানানো হয়েছে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।









