যন্তর মন্তরে সিজেপির কর্মসূচীতে আইনশৃঙ্খলা ব্যহত হওয়ার আশঙ্কা, জরুরি শুনানির আর্জি খারিজ দিল্লি হাইকোর্টের

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৫ই জুন, শুক্রবার ; নিট-কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আজ শনিবার পথে নামছে ককরোচ জনতার পার্টি।

দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচী রয়েছে সিজেপির। তার আগেই এই কর্মসূচী রুখতে দিল্লি হাইকোর্টে দায়ের হয়েছে একটি জস্বারথ মামলা।

গতকাল শুক্রবার জরুরি ভিত্তিতে সেই মামলার শুনানি আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট।

সেভ ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফে দায়ের জনস্বার্থ মামলার আবেদনে বিক্ষোভের জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা কড়া হয়েছে।

এই অবস্থায় কেন্দ্রীয় সরকার, দিল্লি পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়ে নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয় আদালতের কাছে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें