মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৬ই জুন, ২০২৬ ; শুধু কলকাতার মেয়র পদ থেকে নয়, ময়দান থেকেও এবার হাত গুঁটিয়ে নিলেন ফিরহাদ হাকিম। রাজ্য ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদও ছাড়লেন ফিরহাদ।

প্রাক্তন পুলিশ কর্তা গৌতমমোহন চক্রবর্তী সরে দাঁড়ানোর পরে গত বছর সেপ্টেম্বর থেকে তিনি রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র।

রাজ্যে পালাবদলের পর ময়দান রাজনীতিমুক্ত করার কথা শোনা গিয়েছে নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের মুখে। তারপর থেকে যেন পদত্যাগের হিড়িক লেগেছে ময়দানে।

এতদিন একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে থাকা স্বপন বন্দ্যোপাধ্যায় অধিকাংশ পদই ছেড়েছেন।

তৃণমূলের আরও বেশ কিছু নেতা পদ ছেড়েছেন। সেই তালিকায় যুক্ত হল ফিরহাদের নাম।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें