বিশ্বকাপের আগে মেসির মুকুটে নতুন পালক, প্রথম ফুটবলার হিসাবে জিতলেন এই পুরস্কার

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৭ই জুন, ২০২৬; বিশ্বকাপের উত্তাপ যখন ক্রমশ বাড়ছে, তখন মাঠে নামার আগেই নতুন এক সম্মানে ভূষিত লিওনেল মেসি স্পেনের ‘প্রিন্সেস অফ আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬’-এর বিজয়ী হিসাবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টিনার মহাতারকা।

প্রথমবার কোনও ফুটবলার এককভাবে এই সম্মান অর্জন করলেন। শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণা, সমাজসেবা ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে প্রতি বছর এই সম্মান দেওয়া হয়।

ফাউন্ডেশনের সভাপতি তেরেসা পেরালেসের নেতৃত্বাধীন জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে মেসির নাম ঘোষণা করে।

জুরিদের মতে, ফুটবলে তাঁর অনন্য কৃতিত্বের পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডই তাঁকে এই সম্মানের যোগ্য করে তুলেছে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें