সর্বোচ্চ ব্যবধানে জয়েও হল না লাভ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৮ই জুন, ২০২৬; টেস্টে নতুন ইতিহাস গড়ল ভারত। ইনিংস এবং রানের বিচারের সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জিতলেন শুভমান গিলরা। সোমবার ঘরের মাঠে আফগানিস্তানকে এক ইনিংস এবং ৩০০ রানে হারিয়েছে ভারত।

কিন্তু এই ম্যাচে ইতিহাস গড়েও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত সেভাবে সুবিধা করে উঠতে পারল না। পয়েন্ট তালিকায় ভারত এখনও রয়েছে ষষ্ঠ স্থানে।

আগামী বছর জুন মাসে ইংল্যান্ডে বসবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। গত সাইকেলে ভারত ফাইনালে উঠতে পারেনি।

এবারের ফাইনালে ওঠার পথটাও বেশ কঠিন ভারতের পক্ষে। পয়েন্ট তালিকায় ভারত ষষ্ঠ স্থানে রয়েছে। ৯টি টেস্ট খেলে শুভমানদের সংগ্রহ ৪৮.১৫ শতাংশ পয়েন্ট।

তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম পাঁচে যথাক্রমে রয়েছে গতবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ।

উল্লেখ্য, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতার আগেও ভারতের অবস্থান একইরকম ছিল।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें