আজ আসছেন রাষ্ট্রপতি, সাজো সাজো রব কল্যাণী AIIMS জুড়ে

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ কল্যাণী/ রাজীব গুপ্তা/ ৩০ শে জুলাই ২০২৫; আজ, বুধবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS), কল্যাণীর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর এই সফর ঘিরে এখন এইমসে সাজ সাজ রব।

দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন রাষ্ট্রপতি। সেখান থেকে হেলিকপ্টারে পৌছবেন উত্তর ২৪ পরগনায় কাঁপায় আর্মি ক্যাম্পের হেলিপ্যাডে। সেখান থেকে গাড়িতে বেলা ৩টের সময় তাঁর এইমসে পৌঁছনোর কথা।

এইমসের নিজস্ব অডিটোরিয়ামে হবে সমাবর্তন অনুষ্ঠান। প্রশাসনের তরফে মঙ্গলবার থেকেই কল্যাণীতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এসপিজি, কেন্দ্রীয় বাহিনী ছাড়াও রাজ্য পুলিসের প্রায় ৮৫০ কর্মী মোতায়েন থাকবে এইমস চত্বরে।

অনুষ্ঠানে রাজ্যের প্রতিনিধি হিসেবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উপস্থিত থাকার কথা। থাকবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সহ কেন্দ্রের একাধিক মন্ত্রী।

Kesari Light House

কল্যাণীর AIIMS – এর executive director রামজি সিং মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বলেন, ‘প্রথমবার রাষ্ট্রপতি এইমসে আসছেন। এটা আমাদের কাছে গর্বের বিষয়। তিনি সমাবর্তন মঞ্চ থেকে দীক্ষান্ত ভাষণ দেবেন।

নিজের হাতে শংসাপত্র তুলে দেবেন তিন ছাত্রের হাতে। তাঁরা হলেন, ডাঃ সান্ধ্যদীপ রায়, ডাঃ কলরব মুখোপাধ্যায় ও ডাঃ কিরণময় মাঝি। এইমসের প্রথম এমবিবিএস ব্যাচ, অর্থাৎ ২০১৯ সালের ব্যাচের ৫০ জন মেডিক্যাল পড়ুয়ার মধ্যে ৪৮ জনের হাতে এদিন শংসাপত্র তুলে দেওয়া হবে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें