ভাটপাড়া থানার প্রাইম অফিসার সুব্রত মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ১ দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুলিশ

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ ভাটপাড়া/ এমডি হোসেন / ১ আগস্ট ২০২৫ ; গোপন সূত্রে খবর পেয়ে, ভাটপাড়া থানার ক্রাইম অফিসার সুব্রত মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে গত ৩০শে জুলাই, বুধবার রাতে ভাটপাড়া থানার অন্তর্গত ২৯ নম্বর রেলগেটের কাছে অবস্থিত কাঁকিনাড়ার ২ নম্বর কাটাডাঙ্গা রোডের বাসিন্দা রুপেশ মন্ডলের ছেলে কৃষ মণ্ডল ওরফে গোলু নামক এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।

তল্লাশিকালে তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি বিশেষ মামলা দায়ের করেছে।

গতকাল বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হলে সেখান থেকে ৭ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করা হয়েছে।

বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें