নবান্ন অভিযানে পুলিশকে রাস্তায় ফেলে মারের অভিযোগে জগদ্দলের যুবককে গ্রেফতার করল পুলিশ

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ জগদ্দল / ১৩ই আগস্ট, ২০২৫ ; নবান্ন অভিযানে পুলিশের এক কনস্টেবলকে মারধরের ঘটনায় উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করল পুলিশ।

মঙ্গলবার ওই যুবককে কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলার সঙ্গে ধৃতের সরাসরি যোগ রয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম চন্দন গুপ্ত। ৪০ বছর বয়সি ওই যুবক জগদ্দলের বাসিন্দা।

ঘটনার দিনের বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে চন্দনকে শনাক্ত করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

গত ৯ অগস্ট এক কনস্টেবলকে মারধরের ঘটনায় ওই যুবক সরাসরি যুক্ত ছিলেন বলে দাবি পুলিশের।

 

ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া এবং ইচ্ছাকৃত ভাবে আঘাত করার মতো একাধিক অভিযোগ রয়েছে।

মামলা দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ (১), ১২১ (২) এবং ৩ (৫) ধারায়।

পুলিশকে মারধর করার সেই ছবি মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে দেখানোও হয়েছে। এর পরেই ওই ঘটনায় জড়িত এক যুবককে গ্রেফতার করল পুলিশ।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें