২৪ ঘন্টা লাইভ/ ভাটপাড়া/ এমডি হোসেন/ ২২ আগস্ট, ২০২৫ ; বর্ষাকালে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশা বাহিত রোগের প্রকোপ দেখা যায় প্রায় সর্বত্রই।

তবে ডেঙ্গুর প্রভাব কমানোর জন্য সরকারের তরফে গৃহীত হয়েছে বিভিন্ন পদক্ষেপ।
আজ শুক্রবার ভাটপাড়া পৌরসভার স্বাস্থ্য বিভাগের সিআইসি তথা ৮ নম্বর ওয়ার্ডের পার্ষদ নুরে জামাল ভাটপাড়া এলাকার রাস্তাঘাট ও ড্রেন পরিষ্কার ঠিকমতো হয়েছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন।

পাশাপাশি, তিনি ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে পৌঁছে, তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা বর্ষাকালে জল জমা কিংবা ড্রেন পরিষ্কারের মতো ইত্যাদি বিষয়গুলি শুনে সেগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










