কাঁচড়াপাড়ায় গণধর্ষণ যুবতীকে, ২০ বছরের কারাদণ্ড ৬ জন আসামির

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩০ আগস্ট, ২০২৫ ; কাঁচড়াপাড়ায় গণধর্ষণ যুবতীকে, ২০ বছরের কারাদণ্ড ৬ জন আসামির।

গত বছরের ঘটনা। ৩০ অক্টোবর ভোর সাড়ে চারটে, আকাশে আলো ফোটেনি তখনও। স্ত্রীকে নিয়ে কাঁচড়াপাড়া রেল স্টেশন থেকে রেললাইন ধরে কল্যাণীর দিকে হেঁটে যাচ্ছিলেন এই মামলায় অভিযোগকারী।

আচমকাই আধো-অন্ধকার থেকে বেরিয়ে আসে একদল পুরুষ, গায়ের জোরে তাঁকে কাবু করে আটকে রাখে কয়েকজন, এবং আরও পাঁচজন মিলে ধর্ষণ করে তাঁর স্ত্রীকে।

অভিযোগ দায়ের হওয়া মাত্রই তদন্ত শুরু করেন সাব-ইনস্পেকটর শুভ দেব, দ্রুতই গ্রেফতার হয় ছয় অভিযুক্ত। যথাসময়ে জমা পড়ে চার্জশিট।

বিচারপ্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়। মামলায় রায় বেরিয়েছে গতকাল ২৯ শে জুলাই, ২০২৫।

বীজপুর নিবাসী কিষণ প্রসাদ, অজয় দেবনাথ, সানি সিনহা, বিকাশ চৌধুরী, সোনু শ এবং রাজা ঘোষকে মাথাপিছু ২০ বছরের কারাবাস ও ৫০ হাজার টাকা জরিমানার সাজা শুনিয়েছেন কল্যাণীর অতিরিক্ত জেলা আদালত।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें