প্রকাশ: ৩১/০৮/২০২৫ । ডেস্ক: ২৪ ঘন্টা লাইভ: আমরা প্রায়ই দেখি, অনেক ওষুধের ট্যাবলেটের মাঝ বরাবর একটি দাগ বা লাইন থাকে। প্রশ্ন জাগে, এই দাগের কাজ কী? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি আসলে “স্কোর লাইন”, যা ট্যাবলেটকে সমান অংশে ভেঙে নেওয়ার জন্য ব্যবহার করা হয়।

সবসময় রোগীর প্রয়োজনীয় ডোজ একই হয় না। কখনও কম, কখনও বেশি ডোজ দরকার হতে পারে। এই অবস্থায় ট্যাবলেটের মাঝের দাগ কাজে আসে। যেমন—অর্ধেক ডোজ প্রয়োজন হলে সহজেই ট্যাবলেট ভেঙে নেওয়া যায়।

তবে সব ট্যাবলেট ভেঙে খাওয়া নিরাপদ নয়। কিছু ওষুধে বিশেষ কোটিং থাকে, যা হজম প্রক্রিয়ায় ধীরে ধীরে ওষুধ ছাড়ে। সেগুলো ভেঙে খেলে কার্যকারিতা নষ্ট হতে পারে। তাই ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ ছাড়া ট্যাবলেট ভাঙা উচিত নয়।

এই ছোট্ট দাগ রোগীদের সুবিধার্থেই রাখা হয়, তবে সঠিকভাবে ব্যবহার না করলে উল্টে ক্ষতির আশঙ্কা থাকে।










