প্রকাশ তারিখ: 8/09/2025 | Desk: 24ঘন্টালাইভ: রাশিয়ার বিজ্ঞানীরা ঘোষণা করেছেন, একটি নতুন ক্যানসার প্রতিরোধী ভ্যাকসিন সফল ট্রায়ালের পর ব্যবহারের জন্য প্রস্তুত। FMBA (Federal Medical and Biological Agency)-এর গবেষকরা জানিয়েছেন, এই ভ্যাকসিনটি mRNA প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি এবং এটি ১০০ জন রোগীর উপর সফলভাবে প্রয়োগ করা হয়েছে।

এই ভ্যাকসিনের নাম দেওয়া হয়েছে ‘Anteromix Vaccine’। এটি ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গবেষণায় দেখা গেছে, এটি বিশেষ করে স্তন ক্যানসার ও কোলোরেক্টাল ক্যানসারের ক্ষেত্রে কার্যকর।

বিশেষজ্ঞরা বলছেন, “এই ভ্যাকসিন ভবিষ্যতে ক্যানসার চিকিৎসায় একটি বিপ্লব আনতে পারে।” যদিও এটি এখনো আন্তর্জাতিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তবে রাশিয়ায় এটি ক্লিনিক্যাল ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়েছে।

এই আবিষ্কার বিশ্ব স্বাস্থ্য গবেষণায় একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। চিকিৎসা মহলে আশাবাদী যে, এটি ভবিষ্যতে ক্যানসার প্রতিরোধে একটি কার্যকর হাতিয়ার হয়ে উঠবে।










