ফের বিধান ভবনে কংগ্রেসের সদর দপ্তরে ঢুকে হুমকি দুষ্কৃতীদের

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১১ ই সেপ্টেম্বর, ২০২৫ ; দ্বিতীয়বার আবারও বিধান ভবনে কংগ্রেসের সদর দপ্তরে ঢুকে হুমকি দুষ্কৃতীদের।

বিজেপি নেতা রাকেশ সিং গ্রেপ্তার হওয়ার পরেও আবারো হামলার মুখে কংগ্রেসের নেতৃত্ব।

ইতিমধ্যেই এন্টালি পুলিশ স্টেশনে FIR করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে ১০ তারিখ রাত আটটা নাগাদ সাদা scorpio নীল বাতি লাগানো গভর্মেন্ট অফ ইন্ডিয়া লেখা একজন কংগ্রেসের সদর দপ্তরের আচমকায় ঢুকে পড়েন এবং সৌনক চক্রবর্তী নামে একজন নিজে বেরিয়ে এসে সিবিআই অফিসারের পরিচয় দেন।

অভিযুক্ত শৌনক চক্রবর্তী প্রেস লেখা আইডেন্টি কার্ড দেখায় আশুতোষ চ্যাটার্জি কংগ্রেস নেতা যখন বেরিয়ে এসে তাকে প্রশ্ন করেন রীতিমতো তিনজন বাউন্সার গাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে হুমকি দেয় কংগ্রেস নেতাকে।

একজনই নয় কংগ্রেসের অভিযোগ ওই গাড়ির ভেতরে আরও পাঁচজন ব্যক্তি উপস্থিত ছিলেন যার মধ্যে সৌনক চক্রবর্তী মা এবং বউ ছিলেন।

ইতিমধ্যেই সেই গাড়িটিকে মেন্টালি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें