২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১২ই সেপ্টেম্বর, ২০২৫ ; ছাত্রীমৃত্যুকে কেন্দ্র করে ফের চর্চায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু কীভাবে মৃত্যু? গভীর রাতে ঝিলপাড়ে কী করছিলেন তরুণী।

এহেন একাধিক প্রশ্নের উত্তর এখনও অজানা। এরই মাঝে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূ্র্ণ পোস্ট মৃতার ‘বিশেষ বন্ধু’ অত্রি ভট্টাচার্যের।

মিষ্টি মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লিখলেন, ‘আমার ভালবাসায় নিশ্চয়ই কোন খামতি ছিল। আমার পূর্বজন্মের নিশ্চয়ই ছিল কোন পাপ।’

বৃহস্পতিবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছের ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় এক ছাত্রীর দেহ উদ্ধার করা হয়।

তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। রাতেই দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। উঠে আসে বহু প্রশ্ন।
কীভাবে মৃত্যু, সেটাই এখনও পুরোপুরি রহস্য। এরই মাঝে শুক্রবার ভোর ৫ টা নাগাদ সোশাল মিডিয়ায় আমি তো তরুনীর সঙ্গে একটি ছবি পোস্ট করেন তাঁর ‘বিশেষ বন্ধু’ অত্রি ভট্টাচার্য।

লেখেন, ‘আমার ভালবাসায় নিশ্চয়ই কোন খামতি ছিল। আমার পূর্বজন্মের নিশ্চয়ই ছিল কোনও পাপ। তাই শুধু আমাকে না, সকলকে ছেড়ে চলে গেলি।

আর কোনও কথা নেই। রাগ নেই। হেসেও উঠবি না আর। আমাকে এই নরক থেকে নিয়ে যেতে পারতিস মিষ্টু।’

তদন্তকারীরা জানিয়েছেন, মৃত্যু রহস্য ভেদে কথা বলা হতে পারে অত্রির সঙ্গেও।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।











