২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১২ ই সেপ্টেম্বর, ২০২৫ ; শাহরুখ খান। আক্ষরিক অর্থেই তিনি ইন্ডাস্ট্রির ‘কিং’, অনুরাগীদের মনের ‘বাদশা’ আর দুস্থদের ‘ভগবান’!

একাধিকবার মানবধর্মে বিশ্বাসের প্রমাণ রেখেছেন শাহরুখ। এবার বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের জন্যেও ঝাঁপিয়ে পড়লেন বলিউড সুপারস্টার।

কিং সিনেমার শুটিং কিংবা ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজের প্রচারের ব্যস্ততা যতই থাকুক না কেন, তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ‘মীর ফাউন্ডেশন’-এর দৌলতে কিন্তু তিনি প্রতিনিয়ত মানবসেবায় নিয়োজিত।

বন্যাবিধ্বস্ত পাঞ্জাবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










