২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৬ই সেপ্টেম্বর, ২০২৫ ; ইডির দপ্তরে ৯ ঘণ্টা ম্যারাথন জেরা মিমিকে। বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে সোমবার দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরটের সদর দপ্তরে হাজিরা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদকে দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা।

ইডির জিজ্ঞাসাবাদে অংশ নিতে রবিবার গভীর রাতেই দিল্লি পৌঁছেছিলেন মিমি। সকাল ১১ টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ পর্ব।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










