ভবানী ভবনে তৈরি হচ্ছে AI সেল

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩১ অক্টোবর, ২০২৫ ; যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক হচ্ছে রাজ্য পুলিশ।

অপরাধ দমনে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে পুলিশ। সেই লক্ষ্যে এবার পুলিশ বিভাগে গঠিত হতে চলেছে এআই সেল।

শুক্রবার রাজ্যের ডিজি রাজীব কুমার ভবানী ভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। তদন্ত থেকে শুরু করে প্রশাসনিক কাজ, পরিকল্পনা, প্রশিক্ষণ, সব দিক থেকে পুলিশকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ করে তুলতে এই উদ্যোগ।

ভবানী ভবনের তরফে জানা যাচ্ছে, রাজ্য পুলিশের নয়া এআই সেলের নেতৃত্বে থাকবেন অতিরিক্ত ডিজি পদমর্যাদার এক একজন পুলিশ আধিকারিক। যিনি হবেন এই সেলের চেয়ারম্যান। তাঁর অধীনে পরিচালিত হবে এআই সেলের যাবতীয় কাজ ও নীতি নির্ধারণ।

তাঁর অধীনে থাকবেন আইজিপি/ডিআইজি/এসপি পদমর্যাদার কোনও আধিকারিক। তাঁর কাজ হবে সমন্বয়, ডকুমেন্টেশন এবং সেলের অগ্রগতি।

তারপরই কারিগরি ক্ষেত্রে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের সহায়তায় থাকবেন দু’জন বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ। যাঁদের কাজ হবে সমস্ত ব্যবস্থাপনার মূল্যায়ন, পরামর্শ দেওয়া।

নয়া সেলের অগ্রগতির লক্ষ্যে প্রতি দুই সপ্তাহ অন্তর একবার বা প্রয়োজন অনুসারে সভা করবে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें