প্রকাশ তারিখ : 5 নভেম্বর 2025 | প্রকাশ : 24 ঘণ্টা লাইভ : রাহাড়া থানার অন্তর্গত রামকৃষ্ণ পার্ক এলাকায় ২৫ ও ২৬ অক্টোবর, ২০২৫ সালের রাতে পরপর তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

ঘটনার তদন্তে নেমে রাহাড়া থানার পুলিশ ৩০ অক্টোবর রাহাড়া থানার মামলা নম্বর ৩৫৪/২৫ রুজু করে। এরপর এসআই রোহিত সরকার নেতৃত্বাধীন তদন্তকারী দল বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায়।

৩১ অক্টোবর টিটাগড়ের নতুন বস্তি এলাকা থেকে প্রথমে স্ক. করিম ওরফে বারফি নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে একইদিনে মো. আসিফ-কে টিটাগড়ের গোলপাড়া এলাকা থেকে ধরা হয়।

তদন্ত চলাকালীন মো. আসিফের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে—

একটি সোনার চেন,
দুটি সোনার পোলা,
দুটি সোনার শাঁখা,
একটি সোনার বালা,
এবং একজোড়া কানের দুল।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুই অভিযুক্তকে আদালতে তোলা হয়েছে এবং তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত এখনও চলছে বলে জানিয়েছে রাহাড়া থানার পুলিশ।










