২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৪ নভেম্বর, ২০২৫ ; একসপ্তাহ ব্যাপী সিনে উৎসবের সমাপ্তি। বৃহস্পতিবার রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল সমাপ্তি অনুষ্ঠান।

গৌতম ঘোষ, শান্তনু মৈত্র, সৃজিত মুখোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, অরিন্দম শীল, ইন্দ্রনীল সেন, মহুয়া মৈত্র এবং দেব-সহ বাংলা সিনেদুনিয়ার একাধিক শিল্পীর উপস্থিতিতে বিজেতাদের হাতে পুরস্কার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জীবনকৃতী সম্মানে সম্মানিত করা হল পরিচালক গৌতম ঘোষকে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










