দ্বারকাধীশ মন্দিরে কঙ্গনা, গুজরাট সফর ঘিরে ফের বিতর্ক

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২০ নভেম্বর, ২০২৫ ; গুজরাট সফরে গিয়ে দ্বারকাধীশ মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী ও মান্ডির সাংসদ কঙ্গনা রানাউত।

গোলাপি শাড়ি ও মাথায় ওড়না পরে ভক্তিভরে পুজো দেন তিনি।

সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কঙ্গনা লেখেন, মন্দিরে পুজো দিয়ে বহু পুণ্য অর্জন করেছেন এবং দ্বারকাধীশের আশীর্বাদ সারাজীবন তাঁর সঙ্গে থাকুক।

এর আগেই গির জাতীয় উদ্যান ঘুরে দেখেন কঙ্গনা। তাঁর এই ধর্মীয় সফর সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে।

অনেকেই মনে করছেন, জনপ্রিয়তা ও রাজনৈতিক ভাবমূর্তি ফেরাতে তিনি ধর্মীয় ভাবুকতার আশ্রয় নিচ্ছেন।

 

সাংসদ হওয়ার পর হিমাচলের বন্যাবিধ্বস্ত মানুষের পাশে যথেষ্টভাবে না দাঁড়ানো, পারিশ্রমিক নিয়ে মন্তব্য এবং নানা বিতর্কিত অবস্থানের কারণে কঙ্গনা আগেই সমালোচনায় ছিলেন।

যদিও এসব নিয়ে তিনি তেমন ভ্রুক্ষেপ করেন না; নিজের মতো করেই এগোচ্ছেন বলেই মনে করেন অনেকে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें