ঠান্ডায় মন–শরীর কেন ধীর হয়ে যায়? এই ওয়েলনেস রুটিনে মিলবে ভারসাম্য

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৪ নভেম্বর, ২০২৫ ; শীতে তাপমাত্রা কমলে শুধু শরীর নয়, মনেও প্রভাব পড়ে—কমে যায় এনার্জি, বাড়ে অলসতা ও মনখারাপ।

ঠান্ডার সময় শরীরের মেটাবলিজম ধীর হয়ে যায়, রোদ কম পাওয়ায় সেরোটোনিন ও ভিটামিন–ডি কমে যায়। তাই শীতের দিনে শরীর–মনকে চাঙ্গা রাখতে দরকার নিয়মিত ওয়েলনেস রুটিন।

দিনের শুরুতে হালকা স্ট্রেচিং, যোগ ও শ্বাসব্যায়াম রক্তসঞ্চালন বাড়ায় এবং মন সতেজ রাখে। সকালে ১০–১৫ মিনিট সূর্যের আলো ভিটামিন–ডি বাড়িয়ে মুড ভালো রাখতে সাহায্য করে।

সারাদিন তুলসী, আদা, দারুচিনি, লেবু বা মধু মেশানো হার্বাল–ডিটক্স চা শরীর উষ্ণ ও সক্রিয় রাখে। শাওয়ারের পর ময়েশ্চারাইজার বা বডি অয়েল ত্বককে রুক্ষ হওয়া থেকে বাঁচায়।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें