শুভমন গিলকে ঘিরে বাড়ছে অনিশ্চয়তা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৪ ডিসেম্বর, ২০২৫; শুভমন গিলের ফিটনেস পরীক্ষায় বড় আপডেট, টি২০ সিরিজে ফেরায় অনিশ্চয়তা।

শুভমন গিল এখনও পুরোপুরি ফিট নন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে ঘাড়ে গুরুতর চোট পাওয়ার পর তিনি গুয়াহাটিতেও খেলতে পারেননি এবং ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন।

এখন প্রশ্ন—তিনি টি২০ সিরিজে ফিরবেন কি না। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাবে থাকা গিল শুক্রবার একটি ফিটনেস পরীক্ষার ম্যাচ খেলবেন।

সেই ম্যাচেই বোঝা যাবে তিনি ব্যাট করার মতো পুরোপুরি প্রস্তুত কিনা।বোর্ড আপাতত কোনও ঝুঁকি নিতে নারাজ।

গিলকে ২১ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে এবং তাঁর প্রতিদিনের ফিটনেস, চলন, ঘাড়ে ব্যথা–সবকিছুর ওপর কড়া নজর রাখছে মেডিক্যাল টিম। জোগিং, হালকা জিম অনুশীলন ও নিয়ন্ত্রিত ডায়েট চলছে।

সপ্তাহের শেষদিকে তিনি আবার ব্যাটিং শুরু করতে পারেন, তবে সবই নির্ভর করছে তাঁর সুস্থতার অগ্রগতির ওপর।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें