২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৮ ই ডিসেম্বর; ২০২৫ ; রাজ্যে শীতের দাপট আরও বাড়ছে। আজ থেকেই রাতের তাপমাত্রায় পতন শুরু হয়েছে দক্ষিণবঙ্গে—এক ধাক্কায় কমেছে প্রায় ২ ডিগ্রি।

আগামী দু’দিন এই ঠান্ডা বজায় থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও শীতের চাপে পরিস্থিতি একই রকম; দার্জিলিংয়ে পারদ নেমেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়াবিদদের মতে, চলতি বছর জাঁকিয়ে শীত পড়বে, বেশ কাবু হবে রাজ্যবাসী। দক্ষিণবঙ্গ জুড়ে বইছে শীতের আমেজ।

পুরুলিয়ায় ঠান্ডা প্রায় জাঁকিয়ে বসেছে—সর্বনিম্ন তাপমাত্রা ১০-১১ ডিগ্রির কাছাকাছি। সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানা জেলায় আরও তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে।

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূমে পারদ ইতিমধ্যেই উল্লেখযোগ্যভাবে নেমে গিয়েছে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










