২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১১ ডিসেম্বর, ২০২৫ ; ইডেনে মাত্র তিন বল খেলেই মাঠ ছাড়তে হয়েছিল শুভমান গিলকে। সেই চোট এতটাই গুরুতর ছিল যে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যেতে হয় তাঁকে।

অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ফেরার ছাড়পত্র মিললেও, ইডেনে ঠিক কী হয়েছিল—তা নিয়েই মুখ খুললেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক।

গিল জানান, তাঁর ঘাড়ে ‘ডিস্ক বালজ’ হয়েছিল—যা স্নায়ুতে চাপ তৈরি করছিল বলেই তীব্র ব্যথার কারণে ঘাড় ঘোরানোই অসম্ভব হয়ে পড়েছিল।

গিল বলেন, চোটের সময় অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে দু’দিন হাসপাতালে কাটাতে হয়েছিল তাঁকে।

বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে চিকিৎসা নিয়ে তিনি এখন সম্পূর্ণ সুস্থ।

প্রথমে মনে করা হয়েছিল ঘুমের ভুল ভঙ্গির কারণে সমস্যা, কিন্তু পরে বোঝা যায় বিষয়টি আরও জটিল।

গিল জানান, ম্যাচের আগেই ব্যথা ছিল, খেলার পর আরও টান ধরে অবস্থা খারাপ হয়।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










