প্রকাশ তারিখ: 12/12/2025 | Desk: 24ঘন্টালাইভ : ভারতের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প MGNREGA (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act)–

এর নাম পরিবর্তন করা হয়েছে।কেন্দ্রীয় মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে এর নাম হবে ‘পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা’ (PBGRY)।

নতুন নামের তাৎপর্য: মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে এই নামকরণ করা হয়েছে।

কর্মসংস্থানের দিন বৃদ্ধি: আগে যেখানে বছরে 100 দিনের কাজের নিশ্চয়তা ছিল, এখন তা বাড়িয়ে 125 দিন করা হয়েছে। মজুরি বৃদ্ধি: দৈনিক মজুরি বাড়িয়ে ₹240 করা হয়েছে।

বাজেট বরাদ্দ: সরকার এই প্রকল্পে প্রায় ₹1.51 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে।

এই পরিবর্তনকে কেন্দ্র সরকার গ্রামীণ উন্নয়নের নতুন অধ্যায় হিসেবে দেখছে। বিশেষজ্ঞদের মতে, কর্মসংস্থানের দিন ও মজুরি বৃদ্ধি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।










