গেমিং অ্যাপ মামলায় বাজেয়াপ্ত মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরার সম্পত্তি

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১৯ ডিসেম্বর, ২০২৫; গেমিং অ্যাপ মামলায় এবার প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, অভিনেতা অঙ্কুশ হাজরাদের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট।

শুধু তাই নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে ক্রিকেটার যুবরাজ সিংহ, রবিন উথাপ্পা, অভিনেত্রী উর্বশী রউতেলা, সোনু সুদেরও। বাজেয়াপ্ত করা হয়েছে সুদের টাকাও।

মোট ৭ কোটি ৯৩ লক্ষ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে।

প্রত্যেকের বিরুদ্ধেই জেনে শুনে নিষিদ্ধ গেমিং অ্যাপের হয়ে প্রচার করার অভিযোগ রয়েছে।


বেটিং অ্যাপটিকে আরও বেশ কয়েকটি অ্যাপের সঙ্গে আগেই অবৈধ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

অভিযোগ, তারপরেও ওই অ্যাপের জন্য প্রচারে যুক্ত ছিলেন দেশের একঝাঁক নামজাদা ব্যক্তিত্ব।

বিনোদন জগৎ থেকে ক্রীড়া জগৎ নানা ক্ষেত্রের খ্যাতনামা ব্যক্তিত্বদের নাম সামনে আসে।

তাঁদের সঙ্গে ঠিক কী চুক্তি হয়েছিল, কত টাকা নিয়েছিলেন সবই জানতে তাঁদের দফায় দফায় তলবও করেন ইডি-র তদন্তকারীরা।

এ ঘটনায় সেপ্টেম্বরের মাঝামাঝি সময় দীর্ঘ চাপানউতোরও হয়। আর্থিক দুর্নীতি বিরোধী আইনের (পিএমএলএ) অধীনে জিজ্ঞাসাবাদ করে বয়ান নথিভুক্ত হয় বলে জানা যায়।

যুবরাজ সিং ২ কোটি 50 লক্ষ, রবিন উথাফা ৮ লক্ষ ২৬ হাজার, নেহা শর্মা ১ কোটি ২৬ লক্ষ, মিরা রাউতেলা ২ কোটি, মিমি চক্রবর্তী ৫৯ লক্ষ, অঙ্কুশ হাজরা ৪৭ লক্ষ ২০ হাজার, সনসুত এক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें