বন্ধ হয়ে যাক আইপিএলের নিলাম! কোটি কোটি টাকা ওড়ানোর পরই ‘পাল্টি’ কেকেআরের কোচের

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২০ ডিসেম্বর, ২০২৫; হাতে ছিল প্রায় ৬৪ কোটি টাকা। আইপিএলের মিনি নিলামে সেই অর্থ প্রায় পুরোটাই খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স।

ki

ক্যামেরন গ্রিনকে ২৫.২০ কোটি টাকায় দলে নিয়ে আইপিএলের ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্যে অন্যতম দামী চুক্তিও করেছে কেকেআর।

কিন্তু নিলাম শেষ হতেই চমকপ্রদ মন্তব্য করলেন নাইট কোচ অভিষেক নায়ার। তাঁর মতে, আগামী দিনে আইপিএলে নিলাম ব্যবস্থাই তুলে দেওয়া উচিত।

তবে এই মন্তব্য বিদেশি ক্রিকেটারদের নিয়ে নয়। নায়ারের বক্তব্য মূলত ঘরোয়া, বিশেষ করে ‘হোম প্রোডাক্ট’ ক্রিকেটারদের নিয়ে। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছেন অঙ্গকৃষ রঘুবংশীর নাম।

মুম্বইয়ের এই তরুণ ক্রিকেটারকে ছোট বয়স থেকেই তৈরি করেছে কেকেআর অ্যাকাডেমি। মেগা নিলামের আগেই তাঁকে রিটেন করেছিল নাইট শিবির।

নায়ার স্পষ্ট জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে যাদের গড়ে তোলা হয়, নিলামে অন্য দলে চলে গেলে তা দুঃখজনক। সেই কারণেই তাঁর বিশ্বাস, ভারতের টি-টোয়েন্টি লিগে আগামী কয়েক বছরের মধ্যে নিলাম না থাকাই ভালো।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें