২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৫ ডিসেম্বর, ২০২৫ ; বড়দিনে অনুরাগীদের জন্য বড় সারপ্রাইজ সুপারস্টার দেবের। আজ তাঁর ৪৩ তম জন্মদিন। একদিকে আজই প্রেক্ষাগৃহে মুক্তি পেল বহুচর্চিত ছবি ‘প্রজাপতি ২’।

অন্যদিকে, নিজের জন্মদিন ও বড়দিনের আনন্দ একসঙ্গে ভাগ করে নিতে দেব প্রকাশ্যে আনলেন তাঁর নতুন ছবির টিজার।

নতুন ছবির নাম ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। বাস্তব জীবনের এক নায়কের অনুপ্রেরণামূলক গল্প বলবে এই ছবি।

মানুষের পাশে দাঁড়ানোর অসাধারণ এক যাত্রা, যেখানে নায়ক কোনও পর্দার চরিত্র নয়, রক্ত-মাংসের মানুষ। ছবিটি অনুপ্রাণিত পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হকের জীবনের সত্য ঘটনা থেকে।

নিজের সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করে দেব জানান, ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’।

সমাজের জন্য কিছু করার তাগিদ, মানবতার গল্প আর বাস্তব জীবনের সাহসিকতাকে বড় পর্দায় তুলে ধরতেই এই উদ্যোগ—এমনটাই ইঙ্গিত মিলেছে টিজারে। বড়দিনে দেবের এই ঘোষণায় ইতিমধ্যেই উত্তেজনায় ভরেছে অনুরাগীমহল।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










