বিজয়কে ঘিরে ফের পদপিষ্ট পরিস্থিতি! চেন্নাই বিমানবন্দরে ভক্তদের ভিড়ে পড়ে গেলেন অভিনেতা

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩১ ডিসেম্বর, ২০২৫; চেন্নাই বিমানবন্দরে ভয়াবহ বিশৃঙ্খলার মুখে পড়লেন দক্ষিণী সুপারস্টার ও রাজনীতিক থালাপতি বিজয়।

মালয়েশিয়া সফর শেষে রবিবার রাতে দেশে ফিরতেই তাঁকে একঝলক দেখতে বিমানবন্দরে ভিড় জমান অসংখ্য ভক্ত।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ভক্তদের চাপে একসময় পড়ে যান বিজয়। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাঁকে ঘিরে ধরে কোনওমতে গাড়িতে তুলে দেন।

গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিমানবন্দর থেকে বেরনোর সময় বিজয়ের গাড়ি ঘিরে ধরেন ভক্তরা। ছবি-ভিডিও তুলতে গিয়ে কার্যত তাঁকে ঘিরে ফেলেন সকলে।

ভিড়ের চাপে ভারসাম্য হারিয়ে পড়ে যান অভিনেতা। যদিও বড় কোনও আঘাত পাননি বলে জানা গিয়েছে।

কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তারক্ষীদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিজয় বিমানবন্দর ছাড়েন।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें