২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৮ জানুয়ারি, ২০২৫ ; মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি মানেই পিঠে–পায়েসের স্বাদ আর শীতের আমেজ।

তবে এই উৎসব শুধু ঘরের মধ্যেই সীমাবদ্ধ নয়। সংক্রান্তির সময় দেশজুড়ে নানা প্রান্তে শুরু হয় বর্ণিল উৎসব, আর সেই টানেই ভ্রমণপ্রিয় বাঙালিরা বেরিয়ে পড়েন নতুন গন্তব্যের খোঁজে।

মকর সংক্রান্তির সময়ে ঘুরে দেখতেই পারেন ভারতের এই পাঁচটি শহর, যেগুলি উৎসবে রঙিন হয়ে ওঠে। সংক্রান্তির সময়ে গুজরাতের আহমেদাবাদ ও রাজস্থানের জয়পুরে বসে কাইট ফেস্টিভ্যাল। আকাশজুড়ে উড়তে থাকে নানা রঙের ঘুড়ি, পেটকাটি আর চাঁদিয়াল।

ঘুড়ি ওড়ানোর আনন্দের সঙ্গে সঙ্গে এই উৎসবের চাক্ষুষ অভিজ্ঞতা সত্যিই আলাদা। অন্যদিকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মকর সংক্রান্তিতে লক্ষ লক্ষ পুণ্যার্থী গঙ্গাস্নানে অংশ নেন।

ধর্মীয় আবহ ও মানুষের ঢল দেখার জন্য এই সময় প্রয়াগরাজে যাওয়াও হতে পারে বিশেষ অভিজ্ঞতা।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










