কানের ব্যথা কি বারবার ফিরছে? বিরল ক্যানসারের হাতছানি নয় তো! সতর্ক করছেন বিশেষজ্ঞ

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১১ জানুয়ারি, ২০২৬; শরীরের যে কোনও অংশের মতো কানেও ক্যানসার হতে পারে, যদিও তা অত্যন্ত বিরল।

এই বিরলতার কারণেই অনেক ক্ষেত্রে কানের ক্যানসার দেরিতে ধরা পড়ে। সাধারণ কানের ব্যথা ভেবে অবহেলা করলে পরিস্থিতি মারাত্মক হতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকেরা।

তাঁদের মতে, অস্বাস্থ্যকর জীবনযাপন ও সময়মতো রোগ নির্ণয় না হওয়াই এই ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, ওষুধ বা ইয়ার ড্রপ ব্যবহারের পরও যদি কানের ব্যথা বারবার ফিরে আসে, তবে তা কানের ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।

তীব্র ও অসহ্য ব্যথা হলে বিষয়টি একেবারেই হালকাভাবে নেওয়া উচিত নয়।

অনেক ক্ষেত্রে কানের বাইরের অংশে ত্বকের ক্যানসার হিসেবে রোগের শুরু হয়, যা ধীরে ধীরে কর্ণনালী বা মধ্যকর্ণে ছড়িয়ে পড়ে। কানের গহ্বরে টিউমার তৈরি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें