২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১২ জানুয়ারি, ২০২৬; পৌষের শেষ দিকে শীত কিছুটা ফিরলেও আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গ—দুই এলাকাতেই রাতের তাপমাত্রা মোটামুটি স্থির থাকবে। তবে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২–৩ ডিগ্রি কম থাকতে পারে। ফলে মকর সংক্রান্তি ও মাঘের শুরুতে হাড়কাঁপানো শীত না হলেও ভালোমতো ঠান্ডা অনুভূত হবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত রাজ্যের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে।

উত্তরবঙ্গের দার্জিলিং থেকে মালদা এবং দক্ষিণবঙ্গের কলকাতা-সহ সব জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের দাপট মাঝারি হলেও আকাশ পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










