বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টাকে ‘মিথ্যাবাদী’ তকমা আইসিসি’র

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১২ জানুয়ারি, ২০২৬; ভারতে নিরাপত্তা নেই! আইসিসি থেকে নাকি সেটা জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

এমনকী ভারতে কোথায় কোথায় নিরাপত্তার ‘ঘাটতি’ রয়েছে, সেটাও নাকি আইসিসি জানিয়ে দিয়েছে।

রীতিমতো সাংবাদিক সম্মেলন করেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

আর বাংলাদেশের এই ‘আজব’ দাবির পালটা আইসিসি’র জবাব, ‘সব মিথ্যা কথা’! ভারতে আসতে রাজি নয় বাংলাদেশ।

অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসি থেকে নাকি বলা হয়েছে মুস্তাফিজকে দলে রাখলে তাদের নিরাপত্তার সমস্যা বাড়বে।

তাদের আরও দাবি, আইসিসি’র চিঠিতে এটা ছাড়াও ভারতে দু’টি সমস্যার কথা বলা হয়েছে। তার মধ্যে একটি হল, বাংলাদেশের জার্সি পরলেও তার নিরাপত্তার সমস্যা হবে।

আরেকটি হল, যেহেতু বাংলাদেশে নির্বাচন আছে, তাই সেটারও প্রভাব পড়বে। ঘটা করে আসিফ নজরুল আইসিসি’র মুখে এই কথাগুলো বসিয়ে দিয়েছেন।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें