২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২২ জানুয়ারি, ২০২৬ ; জানুয়ারি মাসের শুরুতে রাজ্যজুড়ে যে শৈত্যপ্রবাহের দাপট দেখা গিয়েছিল এখন তার লেশমাত্রও নেই। ভোরের দিকে ঠান্ডা পড়লেও বেলা বাড়লেই সোয়েটার খুলে ফেলতে হচ্ছে বঙ্গবাসীকে।

বেড়েছে রোদের তেজও। তবে, রাজ্যে শীতের প্রভাব কমলেও একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গে আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গেও আগামী তিনদিন সকালের দিকে কুয়াশা পড়বে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিন শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










