প্রকাশ তারিখ: 28/01/2026 | Desk: 24ঘন্টালাইভ : কলকাতা বিশিষ্ট সমাজকর্মী ও প্রাক্তন পঞ্চায়েত সদস্য ডা. Subhash Dutta দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর কাছে পরিচিত নাম ছিলেন।

প্রায় ১৫–২০ বছর পঞ্চায়েত সদস্য হিসেবে তিনি বিদ্যুৎ সংযোগ, রাস্তা, নিকাশি ব্যবস্থা, পানীয় জল ও সরকারি নথিপত্র সংক্রান্ত নানা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মাদরাল সমাজ কল্যাণ শিক্ষা উন্নয়ন কমিটির সম্পাদক হিসেবে প্রায় পাঁচ দশক ধরে তিনি রক্তদান, বস্ত্র বিতরণ ও অসহায় ছাত্রছাত্রীদের শিক্ষাসহায়তায় যুক্ত ছিলেন। পাশাপাশি ভাটপাড়া ও কাঁকিনাড়া এলাকায় পরিবেশগত সমস্যার বিরুদ্ধেও তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন।

মৃত্যুর পরেও সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা নজির সৃষ্টি করেছে। চিকিৎসা শিক্ষার জন্য দেহ দান এবং দৃষ্টিহীন ব্যক্তির জন্য চক্ষুদান করে গেছেন তিনি। তাঁর কর্ম ও আদর্শ আজও সমাজের কাছে অনুপ্রেরণা হয়ে রয়েছে।










