২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ২৯ শে জানুয়ারি, ২০২৬ ; সালের জানুয়ারিই শেষ হল না। তার আগেই সাধারণ মানুষের মনে শীত বিদায়ের আশঙ্কা দানা বেঁধেছে।

আর এই ধারণা একবারেই অমূলক নয়। বরং কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা বৃদ্ধি সেই দিকেই ইঙ্গিত করছে।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, কলকাতার রাতের তাপমাত্রা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি।

আর এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি কিছুটা বেশি। আর এই খবর চাউর হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মনে শীত বিদায় নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










