মাধ্যমিককে ঘিরে কড়া ট্রাফিক পরিকল্পনা, ভীমপুরে পুলিশ-ট্রাফিকের বিশেষ উদ্যোগ

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১ ফেব্রুয়ারি, ২০২৬;এবারের মাধ্যমিক পরীক্ষা ২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হয়ে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে এবং রাস্তাঘাট জ্যামমুক্ত থাকে, সেই লক্ষ্যেই ভীমপুর থানা ও কৃষ্ণনগর সদর ট্রাফিক যৌথভাবে বিশেষ ব্যবস্থা নিয়েছে।

এই উপলক্ষে ৩১-১২-২০২৬ তারিখে আসাননগর বাজার, ভীমপুর বাজার টোটো ইউনিয়ন এবং ভারী যানবাহন চালকদের নিয়ে সচেতনতামূলক বৈঠক ও প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার দিনগুলিতে ট্রাফিক নিয়ন্ত্রণে বাড়তি নজরদারি থাকবে এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল শৃঙ্খলাবদ্ধ রাখা হবে।

পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জেরক্স দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট এলাকায় মাইক বা লাউডস্পিকার বাজানোর ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে, যাতে পরীক্ষার পরিবেশ শান্ত ও স্বাভাবিক থাকে।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें