শেষবেলায় ‘গরমের তেজ’ রুখছে শীত! এই সপ্তাহে ঠান্ডা বাড়বে? কোন জেলায় ঘন কুয়াশা?

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৩ ফেব্রুয়ারি , ২০২৬ ; প্রথম তিনদিনে কিছুটা স্বস্তি দিল শীত। দাপুটে কামব্যাক না হলেও রুখে দিল গরমের তেজ।

তার জেরে জানুয়ারির শেষের দিকে যে বেশ গরম-গরম লাগছিল, এখন সেখান থেকে কিছুটা মুক্তি মিলেছে। আজ সামান্য কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পারদ একটু চড়লেও কিছুটা হলেও শীত-শীত ভাব থেকেছে। যা ভোরের দিকে মালুম হয়েছে।

আবার রাতের দিকে মালুম হবে। পারদ কিছুটা চড়লেও একেবারে লাফিয়ে বাড়বে না তাপমাত্রা। পারদ চড়তে পারে কিছুটা।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী সাতদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) বিশেষ হেরফের হবে না।

সর্বোচ্চ তাপমাত্রার (দিনের তাপমাত্রা) ক্ষেত্রেও সেরকম কোনও পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।

আগামী সপ্তাহখানেক পশ্চিমবঙ্গের সব জেলার আবহাওয়াও শুষ্ক থাকবে। আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি। তবে কয়েকদিন কুয়াশা পড়বে।

 

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।

শুধুমাত্র বৃহস্পতিবার সকালের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ঘন কুয়াশার দাপট থাকতে পারে। সেজন্য ওই তিনটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে।

দক্ষিণবঙ্গের বাকি ১২টি জেলায় (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া) কুয়াশার সতর্কতা জারি করা হয়নি।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें