বনগাঁয় মিমিকাণ্ডে জামিন হল না অভিযুক্ত তনয়-সহ তিনজনের, কী নির্দেশ দিল আদালত?

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ; মঙ্গলবার ফের বনগাঁ আদালতে পেশ করা হল তনয় শাস্ত্রী-সহ তিন অভিযুক্তকে। তনয়ের বিরুদ্ধে মিমি চক্রবর্তীকে ‘হেনস্থা’র অভিযোগ।

সেই মামলার তদন্তে বাধা দিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতেও জড়ান তিনি এবং বাকি দু’জন।

অভিযুক্ত এবং দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনেন নিম্ন আদালতের বিচারক। আরও এক বার তনয়দের হেফাজতে চায় বনগাঁ থানার পুলিশ।

তনয়ের বিপক্ষে এ দিনও সরকারি এবং মিমি চক্রবর্তীর আইনজীবীরা টানা সওয়াল চালিয়ে যান।

সন্ধ্যায় বিচারক নির্দেশে জানান, অভিযুক্তদের আরও চার দিন জেল হেফাজতে থাকতে হবে। ৭ ফেব্রুয়ারি ফের আদালতে পেশ করতে হবে তনয়দের।

তবে, এ দিনও অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে আদালত। খারিজ হয়ে যায় পুলিশি হেফাজতে নেওয়ার আবেদনও।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें