২৪ঘণ্টা লাইভ সংবাদদাতা/ ওয়াসিম খান / কুলটি / ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬; বুধবার সন্ধ্যায় কুল্টি থানা অন্তর্ভুক্ত বারাকর ফাঁড়ি তে ৬৭ নাং ওয়ার্ড পার্ষদ টুম্পা চৌধুরীর দ্বারা আয়োজিত হলো সম্প্রতি আন্ডাল থানা থেকে বদলি হয়ে এই ফাঁড়ির নতুন প্রমুখ মেঘনাথ মন্ডলের সংবর্ধনা অনুষ্ঠান।

নতুন আধিকারিক কে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাতে টুম্পা চৌধুরী ও তার স্বামী রাজা চৌধুরী সমেত মুন্না বারিক তথা অন্যান্য দলীয় কর্মীরা এবং স্থানিয় নাগরিক সমাজ।

শ্রীপুর ফাঁড়িতে থাকার দরুন দুষ্কৃতী দমনের তার কৃতিত্ব তথা একটি চাঞ্চল্যকর আপরাধিক ঘটনায় দ্রুত আসামিদের গ্রেফতার এর বিষয় থেকে সকলেই অবগত।

তাই মেঘনাথ এর মত আধিকারিক কে পাওয়া মানে এই থানা এলাকার জন্য বিশেষ সুখবর বলে মনে করছেন সকলেই।

এদিন টুম্পা চৌধুরী ও তার টিম কে ধন্যবাদ জানানোর সাথে তিনি বলেন ‘ দায়িত্বের সাথেই রক্ষা করবো নিজের কর্মের । এলাকায় কথাও ঠাঁই পাবেনা দুষ্কৃতীরা।

আমরা সকলে মিলে এলাকায় নিরপক্তা ও শান্তি বাহাল রাখবো। অন্যদিকে, এলাকার স্বার্থে প্রশাসন কে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন পার্ষদ।

তিনি বলেন, আপনার অনুভব ও সাহস আমাদের শক্তি এবং ভরসা। এই ভর্ষার জেরে এই এলাকা সমস্ত মানুষ পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটবে। এই স্বগত কর্মসূচি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি বরাকরে আইন কে শাসন কে আরো শক্তিশালী করার শপথ ।

নতুন আধিকারি এর নেতৃত্বে বারাকর অপরাধ মুক্ত এলাকর তকমা পাবে বলে সজলের আশা। যাওয়া যাবে।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










