২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ ; মান্যতা পেল মুর্শিদাবাদবাসীর দাবি এবং আবেগ।

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নামের সঙ্গে জুড়ছে রাজা কৃষ্ণনাথের নাম।

এ বার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নাম হচ্ছে ‘মুর্শিদাবাদ রাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়।’ এমনই সিদ্ধান্তের কথা জানাল রাজ্য সরকার।

শনিবার বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হবে। রাজ্যপাল সম্মতি দিলে সরকারি ভাবে বদলে যাবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










