মালয়েশিয়ায় গিয়ে নেতাজি সুভাষচন্দ্রের সহযোদ্ধার সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৮ ফেব্রুয়ারি, ২০২৬; নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গী জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কুয়ালা লামপুরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন মোদী।

নেতাজির আজাদ হিন্দ ফৌজের অন্যতম সদস্য ছিলেন জয়রাজ। স্বাধীনতা সংগ্রামে বীরত্ব ও আত্মত্যাগের জন্য তাঁকে কৃতজ্ঞতা জানান মোদী। দু’দিনের সফরে শনিবার মালয়েশিয়ায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

রবিবার ছিল তাঁর সফরের দ্বিতীয় দিন। মালয়েশিয়া সফরের শেষ পর্বে আজাদ হিন্দ বাহিনীর অন্যতম সদস্য জয়রাজের সঙ্গে দেখা করেন মোদী।

স্বাধীনতা সংগ্রামে তাঁর অভিজ্ঞতার কথা শোনেন প্রধানমন্ত্রী।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें