কাজের চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যার চেষ্টা BLO শিক্ষকের

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ৯ ফেব্রুয়ারি, ২০২৬; SIR চালু হবার পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে অত্যাধিক কাজের চাপের ফলে মানসিকভাবে ভেঙে পড়েছেন বিএলও-রা।

ফের কাজের চাপ সহ্য করতে না পেরে মানসিক দুশ্চিন্তায় আত্মহত্যার চেষ্টা করলেন বাগদার ঘোষপাড়ায় পাথুরিয়া প্রাইমারি বিদ্যালয়ের এক শিক্ষক।

সোমবার সকালে এক ছাত্রের অভিভাবক স্কুল সার্টিফিকেট নিতে গিয়ে দেখেন স্কুলের একটি ঘরের সিলিং ফ্যানে ঝুলে রয়েছেন শিক্ষক সরজিত হালদার।

 

সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজনকে ডেকে তাকে নামিয়ে বনগাঁ মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ বলে জানা গেছে। বাগদা থানার পুলিশ তদন্ত করে দেখছে ঘটনাটি।

তার স্ত্রী-র অভিযোগ, এসআইআর তালিকা বেরোনোর পর ভবিষ্যতের কথা ভেবে তিনি কয়েকদিন থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें