অরিজিৎ সিং-এর মিষ্টি ব্যবহার নিয়ে বরাবরই প্রশংসার সুরে ভাসে বলিউড থেকে টলিউড ইন্ডাস্ট্রি

👇समाचार सुनने के लिए यहां क्लिक करें

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ ১০ ফেব্রুয়ারি, ২০২৬; অরিজিৎ সিং-এর মিষ্টি ব্যবহার নিয়ে বরাবরই প্রশংসার সুরে ভাসে বলিউড থেকে টলিউড ইন্ডাস্ট্রি। বিশ্বজোড়া নাম ও খ্যাতি থাকার পরেও,মাটির মানুষ অরিজিৎ।

না পোশাকে, না হাবেভাবে আড়ম্বরের লেশমাত্র নেই। ঠিক যেন পাশের বাড়ির ছেলেটা।

আর সেই ছেলেটাই যখন সুর বাঁধেন, তখন মাতোয়ারা হয় আট থেকে আশি।অরিজিৎ সিং-এর একটি ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

যেখানে তাঁকে দেখা গেল, লোপামুদ্রা মিত্রের জন্মদিনে মিষ্টি এক সারপ্রাইজ নিয়ে হাজির হতে। ৬, ৭ এবং ৮ ফেব্রুয়ারি কলকাতায় আয়োজিত হয়েছিল ‘সহজ পরব’।

‘দোহার’ এবং ‘লোপামুদ্রা মিত্র প্রোডাকশনস’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব এবার পা দিল ১২ বছরে।

ভারতীয় জাদুঘর প্রাঙ্গণ ও জি.ডি.বিড়লা সভাঘরে বসেছিল এই সুরের আসর।

Sampriti Bose
Author: Sampriti Bose

বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।

Leave a Comment

और पढ़ें