২৪ ঘন্টা লাইভ/ হালিশহর/ রাজীব গুপ্তা/ ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ ; বর্তমানে হালিশহরে মানুষের যে কোনো ভব্য মাঙ্গলিক কাজের জন্য অন্যতম পছন্দের স্থান হলো হালিশহরের লোকনাথ ব্যাংকুয়েট।
তবে ধিরে ধীরে, এবার এই ব্যাঙ্ককুয়েটে যেন ছুড়লো নতুন পালক।

কারণ এবারে দেশের বাইরে বিদেশী দেরও মন কাড়লো হালিশহরে ঘোষ পাড়া রোডের উপর অবস্থিত এই জগমগে রিসর্ট । গতকাল ১০ই ফেব্রুয়ারি একটি NRI পরিবারের বৈবাহিক অনুষ্ঠানে বিদেশর মাটি থেকে এখানে উপস্থিত হয়েছিলেন বেশ কিছু অতিথিরা ।

তাদের কে যেমন দেখা গেলো ভারতীয় রীতিতে মেতে উঠে শামিল হলেন সমস্ত অনুষ্টানে।
ভারতীয় পরম্পরার সাথে তাদের মন কাড়লো এই রিসর্টের সাজ সজ্জা এবং পরিবেশ, তাই গোটা বাংকুয়েটে ঘুরে দেখেই মুগ্ধ হলেন তাঁরা ।

এবারে এই রিসর্টের কর্ণধার ব্যবসায়ী সুদামা সিং এর সাথে আলাপ করে গোটা লোকনাথ বাংকুয়েট এর টিম এর ভুয়সী প্রশংসা করেছেন তারা ।
শুধু তাই নয়, আগামী ভবিষ্যতে আরও অনুষ্ঠান সম্পন্ন করতে হলে এখানে আসতে আগ্রহী তারা ।

এদিন লোকনাথ বাবার পরম ভক্ত সুদামা বাবু জানান, এটা তার কাছে ভীষণ গর্ব ও আনন্দের বিষয় যে এবার হালিশহরেরও বাহিরে শুধু নয় দেশের বাহিরে বিদেশেও গুরুত্ব পাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান ।
ভবিষ্যতে দেশ-বিদেশের আরো মানুষেরা এখানে আসবেন বলেই মনে আশাবাদী তিনি।
Author: Sampriti Bose
বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন।










